ঐক্যফ্রন্টের ব্যর্থ নেতা হিসেবে পদত্যাগ করুন : ড. কামালকে কাদের

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৮

ঐক্যফ্রন্টের ব্যর্থ নেতা হিসেবে পদত্যাগ করুন : ড. কামালকে কাদের

Manual7 Ad Code

সিইসির পদত্যাগ দাবি নতুন নয়, ঐক্যফ্রন্টের ব্যর্থ নেতা হিসেবে আপনিই (ড. কামাল) পদত্যাগ করুন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, ড. কামাল হোসেনের মুখের বিষ ফরমালিনের চেয়েও ভয়ঙ্কর।

Manual1 Ad Code

বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার কলেজ মাঠে কুমিল্লা-১১ আসনে আওয়ামী লীগ প্রার্থী রেলমন্ত্রী মুজিবুল হকের নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র ছাড়া সমৃদ্ধি হয় না। কোনোদিন আমরা ষড়যন্ত্র করে, বন্দুকের নল উঁচিয়ে কখনো ক্ষমতায় আসিনি। যতবারই এসেছি জনগণের ভোটে। এ সময় নির্বাচনের তফসিল ঘোষণার পর আমরা ৫ নেতাকর্মীকে হারিয়েছি বলেও উল্লেখ করেন তিনি।

Manual4 Ad Code

ড. কামাল হোসেনকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ড. কামাল হোসেন পুলিশকে বলেন জানোয়ার, সাংবাদিকদের বলেন খামোশ। এই আচরণ তো পাকিস্তানি। তার শ্বশুরবাড়ি পাকিস্তান, তার মানসিকতা পাকিস্তানি। তাই তাকে পাকিস্তান ফিরে যাওয়া উচিত। বাংলাদেশের রাজনীতিতে আপনার কোনো জায়গা নেই।

Manual2 Ad Code

জনসভায় রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয় এবং বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে দেশে সন্ত্রাস, বোমা ও নাশকতা বাড়ে। এবারের নির্বাচনে দেশের জনগণ তাদের প্রত্যাখান করবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code