ওয়ার্ড যুবলীগ সভাপতিকে গুলি করে হত্যা

প্রকাশিত: ৩:৪৮ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০১৯

ওয়ার্ড যুবলীগ সভাপতিকে গুলি করে হত্যা

Manual3 Ad Code

কক্সবাজারের টেকনাফে ওমর ফারুক (৩০) নামের এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে রোহিঙ্গা জনগোষ্ঠীর সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হ্নীলার জাদিমুরা এলাকায় ফারুককে তার বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়।

Manual1 Ad Code

তিনি উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা এলাকার মো. মোনাফ প্রকাশ মোনাফ কোম্পানির ছেলে এবং হ্নীলা ৯নং ওয়ার্ড যুবলীগ ও জাদিমুরা এম আর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিলেন।

Manual6 Ad Code

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে বাড়ির সামনে ছিলেন ওমর ফারুক। এসময় রোহিঙ্গা ডাকাত সর্দার সেলিমের নেতৃত্বে একদল অস্ত্রধারী ওমর ফারুককে তুলে নিয়ে যায়। এক পর্যায়ে তাকে পাহাড়ে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে। খবর পেয়ে ফারুকের ভাই আমির হামজা ও উসমানসহ স্বজনেরা সেখানে গেলে সন্ত্রাসীরা তার মরদেহ আনতেও বাধা দেয়।

Manual7 Ad Code

এ বিষয়ে কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসাইন  জানান, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটলো তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এলাকায় আধিপত্য বিস্তার বা আর্থিক বিষয় নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code