কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, মে ২২, ২০১৬

কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ পরিচালিত একটি রেডিও। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন।

Manual4 Ad Code

শনিবার (২১ মে) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ ওকাপি রেডিওর বরাতে জানিয়েছে, প্রতিবেশী দেশ জাম্বিয়া থেকে ৭০ জন যাত্রী নিয়ে একটি বাস কঙ্গোতে আসছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কোনো ভারি বস্তুর সঙ্গে ধাক্কা খায়। এতে বাসে আগুন ধরে যায়। হাসপাতালে নেওয়ার পরও কয়েকজন যাত্রী মারা যান।

শুক্রবার দক্ষিণ-পূর্ব কঙ্গোর সাকানিয়া অঞ্চলে ওই মর্মান্তিক ঘটনাটি ঘটে। বাসটি ৫০০ কিলোমিটার যাত্রা করে আসে। কঙ্গোর বেশিরভাগ রাস্তার অবস্থাই ভালো নয়। কিছু কিছু রাস্তা যান চলাচলের জন্য খুবই বিপজ্জনক। আর এটিকেই ওই দুর্ঘটনা মূল কারণ বলে ধারণা করা হচ্ছে।
খবর : ফক্সনিউজ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code