কবর থেকে ১৯টি লাশের কঙ্কাল চুরি‌

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২২

কবর থেকে ১৯টি লাশের কঙ্কাল চুরি‌

Manual1 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ১৯টি লাশের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ জুলাই) রাতে উপজেলার পৌরশহরের পীরডাঙ্গী গোরস্থানে এ ঘটনাটি ঘটে।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

গোরস্থানে মাটি দিতে আসা জাহাঙ্গীর হোসেন বলেন, আমি আমার নানি শাশুড়ির দাফন সম্পন্ন করার জন্য গোরস্থানে আসি। মাটি দিয়ে যাওয়ার সময় দেখলাম একসাথে অনেকগুলো কাপড়-চোপড় পরে আছে। আমি একটু ভয় পেয়েছিলাম। পরে কয়েকজনকে ডাকলাম তারা আসলেন। আমরা সবাই মিলে কাছাকাছি গিয়ে দেখলাম সেখানে তোয়ালা, টাউজারসহ কাপড়-চোপড় পরে আছে। আর কবরগুলোর বেড়াগুলো ভাঙা আছে। পরে আরো লোকজন সমবেত হল গিয়ে দেখলাম ১৯টি কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে৷

Manual2 Ad Code

 

কবরস্থানে আসা প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন বলেন, যারা কবরের ভিতরে প্রবেশ করেছিলেন তাদের এগুলো কাপড়-চোপড়। তারা হয়তো এগুলো পরিবর্তন করে এখান থেকে চলে গেছেন৷ আর প্রায় ১৯-২০টি কবরের বেড়াগুলো ভাঙা। আর ভিতরে লাশের কোনো কঙ্কাল নেই। সেগুলো চুরি করে নিয়ে গেছে। এ নিয়ে আমরা অনেক আতঙ্কে আছি।

 

Manual5 Ad Code

এ বিষয়ে পীরগন্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি শুনে আমি গোরস্থানে অবস্থান করছি।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code