কমলগঞ্জে ইউনিক আইডি তৈরিতে শিক্ষার্থী-অভিভাবকদের ভোগান্তি

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, মে ২৫, ২০২১

কমলগঞ্জে ইউনিক আইডি তৈরিতে শিক্ষার্থী-অভিভাবকদের ভোগান্তি

Manual7 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি : শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা অধিদফতরের আওতায় ৬ষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ইউনিক আইডি তৈরি কার্যক্রম শুরু করেছে। মৌলভীবাজারের কমলগঞ্জে চার পাতার এই তথ্য প্রদানে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্ম নিবন্ধন তথ্য নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তির শেষ নেই।

 

শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে তথ্য ফরম সংগ্রহ করে ইউনিয়ন সেবা কেন্দ্রসহ রক্তের গ্রুপ নির্ণয়ে যাচ্ছেন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে। অভিভাবকরা জন্ম নিবন্ধন তৈরিতে দৌড়াচ্ছেন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। ফলে ভোগান্তির সঙ্গে যোগ হয়েছে অর্থ ব্যয়ও। এ সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা রক্ত পরিক্ষা নির্ণয়ে দেড়গুণ বেশি টাকা নিচ্ছেন, এমন অভিযোগ অভিভাবকদের।

 

জানা যায়, শিক্ষা অধিদফতরের নির্দেশনায় ৬ষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ইউনিক আইডি তৈরির কার্যক্রম শুরু হয়েছে। এরমধ্যেই মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে তথ্য ফরমসহ নির্দেশনা পাঠানো হয়েছে। চার পাতার তথ্য ফরমে শিক্ষার্থীদের ডিজিটাল নম্বরযুক্ত জন্ম নিবন্ধন ফরম, বাবা-মা’র ডিজিটাল নম্বরসহ জাতীয় পরিচয়পত্র ও ইউনিয়নের ডিজিটাল নম্বরসহ জন্ম নিবন্ধন ফরম আনতে হচ্ছে। শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করেও তথ্য প্রদান করতে হচ্ছে।

 

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার পারভীন জানান, শিক্ষা অধিদফতর শিক্ষার্থীদের সঠিক তথ্য গ্রহণে ইউনিক আইডির ভেতরে আনতে কার্যক্রম চালু করেছে। ফরমে যেসব তথ্য চাওয়া হয়েছে অবশ্যই তা প্রদান করতে হবে।

Manual7 Ad Code

 

চার পৃষ্ঠার সম্পূর্ণ তথ্য প্রদান অনেকটা দূরুহ ব্যাপার জেনেও শিক্ষা কর্মকর্তা বলেন, স্থানীয়ভাবে তার করার কিছু নেই। শিক্ষা অধিদফতর বিষয়টি বিবেচনা করে অচিরেই সিদ্ধান্ত জানাতে পারে।

 

Manual8 Ad Code

শিক্ষার্থী ও তাদের অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, জন্ম নিবন্ধন ফরম থাকলেও অধিকাংশ অভিভাবকের জন্ম নিবন্ধন কার্ড নেই। আবার অনেক অভিভাবকের জন্ম নিবন্ধন ডিজিটাল নয় পুরাতন কার্ডে লেখা জন্ম নিবন্ধন কার্ড। এ তথ্য পূরণকালে অভিভাবকদের নতুন করে ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড নিতে হচ্ছে। এতে সমস্যা দেখা দিয়েছে জন্ম নিবন্ধন কার্ডের নতুন নিয়ম-কানুন।

 

এদিকে, মাধবপুর ইউনিয়নের টিল্লাগাঁও গ্রাম থেকে আসা অন্তরা হক অভিযোগ করে বলেন, আমি কিছুদিন পূর্বে আমার তিন ছেলে-মেয়ের জন্ম নিবন্ধন কার্ড সংগ্রহ করতে ৬শ’ টাকা খরচ হয়েছে। এখন শুনলাম জন্ম নিবন্ধন কার্ডগুলো অনলাইন হয়নি তাই আবার নতুন করে আমাকে প্রতিটি কার্ডের জন্য দেড়শ টাকা করে সাড়ে চারশ টাকা দিয়ে নিতে হচ্ছে। আমার একটি জন্ম নিবন্ধন কার্ডের পেছনে সাড়ে তিনশ টাকা খরচ হচ্ছে, আমরা গরিব মানুষ, এতো টাকা পাবো কোথায়।

 

Manual8 Ad Code

সোমবার (২৪ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত শত শত শিক্ষার্থীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠান ও ইউনিয়ন সেবা কেন্দ্র এবং ডায়াগনস্টিক সেন্টারে ভিড় করেছেন।

 

মরহম আলি, সামসু মিয়া, তামান্না ইসলাম, কাজলি সিনহা দরিদ্র রিকশাচালক ইসলাম মিয়া জানান, অভিভাবকরা নতুন করে জন্ম নিবন্ধন করতে গিয়ে তাদের বাবা-মার জন্ম নিবন্ধনের তথ্য উপস্থাপন করতে হচ্ছে। এদের অধিকাংশ এখন মৃত। বেশির ভাগই জন্ম নিবন্ধন কার্ড করেননি। তাই ইউনিয়ন ও পৌরসভায় গিয়ে নতুন জন্ম নিবন্ধন করতে পারছেন না। আবার ইউনিয়ন ও পৌরসভায় জন্ম নিবন্ধন কার্ড করতে গেলে দিতে হচ্ছে কিছু ফি ও তার সঙ্গে যুক্ত হচ্ছে বাসা-বাড়ির হোল্ডিং ট্যাক্স। করোনা সংক্রমণকালে অভাব অনটনের মাঝে তারা হোল্ডিং ট্যাক্স দিতে পারছেন না। তাছাড়া ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে রক্তের গ্রুপ নির্ণয়ে জনপ্রতি দিতে হচ্ছে ১৫০ টাকা করে। এমনকি ইউনিয়ন থেকে জন্ম নিবন্ধন গ্রহণে টাকা প্রদান করতে হচ্ছে।

 

কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ বলেন, অনেক অভিভাবক জন্ম নিবন্ধন কার্ড করেননি। এখন প্রয়োজনে জন্ম নিবন্ধন কার্ড করতে হচ্ছে। এক্ষেত্রে তাদের বাবা-মা মৃত হলে মৃত্যু সনদ প্রদান করা হবে। আর যারা দরিদ্র তাদের হোল্ডিং ট্যাক্স প্রদানে বিবেচনার দৃষ্টি দেয়া হচ্ছে।

 

Manual1 Ad Code

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলী জানান, এ নিয়ে শিক্ষা অধিদফতরের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের অবহিত করে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। সমাধান আসবে বলেও তিনি মনে করেন।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code