কমলগঞ্জে কিশোরীকে গণধর্ষণ, ৩ ধর্ষক কারাগরে

প্রকাশিত: ৩:২৩ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০১৮

কমলগঞ্জে কিশোরীকে গণধর্ষণ, ৩ ধর্ষক কারাগরে

Manual7 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে তিন বখাটে গভীর রাতে পৌর এলাকায় এক কিশোরীকে (১৫) গণধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের অভিযোগে কিশোরীর মা কমলগঞ্জ থানায় তিন জনের বিরুদ্ধে মামলা করেছেন।

এরই প্রেক্ষিতে শনিবার (২৮ জুলাই) ভোর রাতেই অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করে মৌলভীবাজার আদালতে পাঠিয়েছে।

Manual2 Ad Code

পুলিশ ও কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারের মকবুল আলী সড়কে ভাড়া বাসায় বসবাসকারী কিশোরী (১৫) একটি বাসার কাজ শেষে শুক্রবার সন্ধ্যায় নিজ বাসায় যাচ্ছিলো। এসময় রাস্তায় তিন বখাটে কিশোরীকে মুখচেপে জোরপূর্বক সিএনজি অটোরিক্সায় তুলে একটি নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের পর শুক্রবার রাতে কমলগঞ্জ পৌরসভা সংলগ্ন ধানি জমিতে ফেলে যায়।

খবর পেয়ে কমলগঞ্জ থানার এএসআই মোস্তফা মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার রাত ৯ টায় কিশোরীকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিশোরীর বক্তব্য অনুযায়ী এ ঘটনায় জড়িত তিন কিশোরকে শুক্রবার দিবাগত রাত ২টায় তাদের বাড়ী থেকে গ্রেফতার করে পুলিশ।

Manual2 Ad Code

পিতৃহীন ধর্ষিতা ওই কিশোরী তার মা বোনের সাথে পৌর এলাকার ভানুগাছ বাজারে মকবুল আলী সড়কের (ধানসিড়ি আবাসিক এলাকা) একটি ভাড়া বাসায় থাকতো বলে জানা গেছে। পুলিশ বখাটে তিন যুবককে গ্রেফতার করেছে।

আটককৃতরা হলেন- পশ্চিম বালিগাঁও গ্রামের আজাদ মিয়ার ছেলে মামুন মিয়া ও ওরপে বাবু মিয়া (১৮), বটতল গ্রামের আকরাম উল্যার ছেলে আব্দুল মুমিন (২০), ও সিএনজি চালক ধলাইপার গ্রামের আদিল চৌধুরীর ছেলে জাহিদ হাসান ওরপে সোহাগ মিয়া (১৯)। এ ঘটনায় ধর্ষিতা কিশোরীর মা পারুল বেগম শনিবার সকালে কমলগঞ্জ থানায় তিনজনের নাম উল্লেখ করে একাট ধর্ষণ মামলা দায়ের করেন।

Manual5 Ad Code

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তাদির হোসেন পিপিএম তিন ধর্ষককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত তিন ধর্ষককে শনিবার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। শনিবার সকালে কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code