কমলগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২১

কমলগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

Manual2 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :
যাত্রী সেজে চালক নয়ন পাশিকে (২২) হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। নয়ন শ্রীমঙ্গল উপজেলার ভুরভুরিয়া চা বাগানের বাসিন্দা মৃত সিতারাম পাশির ছেলে। পরিবারে নয়নের দুই বোন এবং মা রয়েছে। সেই ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

রোববার (২৬ ডিসেম্বর) সকালে মৌলভীবাজারের কমলগঞ্জের ফুলবাড়ি চা বাগানের একটি পাহাড়ি ছড়া থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

Manual4 Ad Code

পুলিশ জানায়, শনিবার বিকেলে পর্যটক সেজে শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জের মাধবপুর লেকে আসার নাম করে ইজিবাইক ভাড়া নেয় তিন দুর্বৃত্ত। পরে চালককে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।

 

Manual5 Ad Code

কমলগঞ্জ থানার এসআই ফজলে এলাহী বলেন, নিহত ইজিবাইক চালক নয়নের পরিবার সদস্যরা মরদেহ শনাক্ত করে। মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code