সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২১
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে সুমন গোয়ালা (২৫) নামে এক চা শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগে চাচাতো দুই ভাইকে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ এপ্রিল) ভোরে ভগ্নীপতির বাড়ি থেকে দুজনকে আটক করা হয়।
এর আগে মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে নিহত সুমন গোয়ালার ভাই সঞ্জয় গোয়ালা বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করলে তাদের দুইজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে হবিগঞ্জের মাধবপুরে চা বাগান থেকে তাদের আটক করা হয়। ঘটনার পরপরই তারা পালিয়ে চা বাগানে গিয়ে আত্মগোপন করেছিল।
এর আগে মঙ্গলবার বিকালে চাম্পারায় চা বাগানের ২৫ নং সেকশনে পূর্ব বিরোধের জেরে সুমন গোয়ালাকে তার চাচা ও চাচাতো দুই ভাই মিলে দা ও কোড়াল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার কয়েক ঘন্টার ভেতর বুধবার ভোরে ভগ্নীপতির বাড়ি থেকে দুজনকে আটক করা হয়।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানার নেতৃত্বে এসআই মাহমুদুল হাসান, এ এসআই আনিছুর রহমান, আফসার হামিদসহ একদল পুলিশ হবিগঞ্জ জেলার তেলিয়াপাড়ার বৈকুন্ঠপুর চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ভগ্নিপতি দিপক গোয়ালার বাড়ি থেকে পলাতক তিন হত্যাকারীর মধ্যে দুই সহোদর বিশ্বজিৎ ও সনজিত গোয়ালাকে আটক করেন। কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা জানান, আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। মামলার অন্য আসামিদেরও আটকের চেষ্টা চলছে।
Design and developed by ওয়েব হোম বিডি