কমলগঞ্জে চোলাই মদসহ আটক-১

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০

কমলগঞ্জে চোলাই মদসহ আটক-১

Manual4 Ad Code

সুরমামেইলডটকম:  মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগান এলাকায় অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদসহ একজনকে আটক করেছে শমসেরনগর ফাঁড়ি পুলিশ। শনিবার রাতে শমশেরনগর চা বাগানের আদমটিলা এলাকায় আটক করা হয়েছে।জানা যায়, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরীর নির্দেশে উপ-পরিদর্শক আনজির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে শমশেরনগর চা বাগানের আদমটিলা এলাকার পাইরগা গোয়ালার ছেলে প্রেম নারায়ন গোয়ালা (৪২) কে আটক করেন।শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনজির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রেম নারায়ন গোয়ালার বসতঘরে তল্লাশি চালানো হয়।

Manual4 Ad Code

এ সময় ছোট বড় ৫টি ড্রামে ৩১ লিটার দেশীয় চোলাই মদসহ প্রেম নারায়ন গোয়ালাকে হাতেনাতে আটক করা হয়।এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। আটক ব্যক্তিকে ঐ মামলায় গ্রেফতার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Manual6 Ad Code

বিথী 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code