কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, জুন ৩, ২০১৮

কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

Manual6 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর ও মনু রেলওয়ে স্টেশনের মাঝামাঝি ডাকবেল গ্রাম এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে।

Manual2 Ad Code

রোববার (০৩ জুন) সকাল ৮টা ৪০ মিনিটের সময় এ ঘটনাটি ঘটে।

Manual4 Ad Code

শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে তিনি এ ঘটনাটির খবর জেনে শ্রীমঙ্গলস্থ রেলওয়ে থানাকে অবহিত করেন। পরে রেলওয়ে পুলিশ সদস্যরা এসে লাশের সুরতহাল তৈরি করে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, ধারনা করা হচ্ছে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এ ঘটনাটি ঘটে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code