কমলগঞ্জে দুইজনের বিষপানে একজনের মৃত্যু

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, জুলাই ১, ২০২১

কমলগঞ্জে দুইজনের বিষপানে একজনের মৃত্যু

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : জেলার কমলগঞ্জ উপজেলায় পৃথক দুটি স্থানে দুইজন বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অপরজন মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Manual7 Ad Code

 

স্থানীয় ইউপি সদস্য ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর চা বাগানের খ্রিষ্টানটিলা এলাকার বাদল গোমেজের ছেলে মিলন গোমেজ মিলু অভাবের তাড়নায় হতাশাগ্রস্ত হয়ে বুধবার (৩০ জুন) রাতে নিজ বাড়িতে বিষপান করেন। তার পরিবারের সদস্যরা কমলগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন।

 

Manual3 Ad Code

মাধবপুর ইউপি সদস্য সাবিদ আলি জানান, অভাবের কারণে হতাশাগ্রস্ত হয়ে চা শ্রমিক মিলন গোমেজ মিলু নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যা করেছেন।

Manual5 Ad Code

 

কমলগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার (০১ জুলাই) সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

 

অপরদিকে, উপজেলার পতনউষার ইউনিয়নের নয়াগাঁও গ্রামের সায়েদ আলী নামে এক বৃদ্ধ বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে বিষপান করে। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত কমলগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থাও আশঙ্কাজনক।

 

এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code