কমলগঞ্জে শিশুর শ্লীলতাহানির অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, জুন ১৬, ২০২১

কমলগঞ্জে শিশুর শ্লীলতাহানির অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার

Manual1 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে পৌর এলাকার নছরতপুর জামে মসজিদের ইমামকে ১১ বছর বয়সী এক মেয়ে শিশুর সাথে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

Manual8 Ad Code

বুধবার (১৬ জুন) সকাল ৭টায় নছরতপুর জামে মসজিদে ওই শিশুর শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন ও তার সাথে জোরপূর্বক অশালীন আচরণ করেন ইমাম। গ্রেপ্তারকৃত ইমামকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি চুনারুঘাট থানার গোলগাঁও গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

Manual5 Ad Code

 

অভিযোগকারী দায়ের করা মামলার সূত্রে জানা যায়, নছরতপুর জামে মসজিদে প্রতিদিনের মত শিশু-কিশোরদের মক্তবে পাঠদান করান ইমাম। আব্দুস সালামের ১১ বছর বয়সী শিশু মসজিদে পাঠ গ্রহণ করতে যায়। এই সময়ে মসজিদের ইমাম শফিকুল ইসলাম (৪২) সকাল সাড়ে ৮টায় অন্য শিক্ষার্থীদের পাঠদান শেষে ছুটি দিয়ে দেন। পরে শিশু মেয়েকে দরকার কথা বলে মসজিদের পাশে ইমাম সাহেব থাকার রুম হুজরায় নিয়ে গিয়ে জোরপূর্বক শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন এবং অশালীন আচরণ করেন।

 

Manual4 Ad Code

শিশু মেয়েটি বাড়ীতে গিয়ে ঘটনাটি পরিবারের সদস্যদেরকে জানালে শিশুর বাবা আব্দুস সালাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা দায়ের করেন।

Manual5 Ad Code

 

পরে এএসআই মামুদ আলীর নেতৃত্বে একদল পুলিশ আসামী শফিকুল ইসলামকে কুশালপুর গ্রাম থেকে আটক করে থানায় নিয়ে আসে। নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তার দেখিয়ে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এ ব্যাপারে মসজিদের ইমাম শফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, শিশুটি পড়া না পারায় বেত্রাঘাত করেছিলাম। তাই শিশুর পরিবার মিথ্যা অভিযোগ দিয়ে থানায় মামলা দায়ের করেছেন।

 

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code