কমলগঞ্জে ২০০ টাকা ছিঁড়ে ফেলায় ছেলের লাঠির আঘাতে বাবা খুন

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২১

কমলগঞ্জে ২০০ টাকা ছিঁড়ে ফেলায় ছেলের লাঠির আঘাতে বাবা খুন

Manual4 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে ২০০ টাকা ছিঁড়ে ফেলায় অটোচালক ছেলের লাঠির আঘাতে বাবা নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ছেলে।

 

Manual3 Ad Code

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কামারছড়া চা বাগানে এ ঘটনা ঘটে। নিহতের নাম শ্যামলাল রবিদাস।

Manual3 Ad Code

 

জানা গেছে, চা বাগানে সাপ্তাহিক ৯০০ টাকা মজুরি নিয়ে চা শ্রমিক শনিছড়ি রবিদাস বাড়ি ফিরছিলেন। পথে তার কাছে কিছু টাকা দাবি করেন মাতাল স্বামী শ্যামলাল রবিদাস। এ সময় শ্যামলাল রবিদাসকে ২০০ টাকা দিলে তিনি আরো দাবি করেন। টাকা না দেওয়ায় সেই ২০০ টাকা শ্যামলাল ছিঁড়ে ফেলেন।

 

এ নিয়ে শ্যামলাল ও তার ছেলে নন্দলালের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠি দিয়ে বাবাকে মাথায় আঘাত করেন নন্দলাল। পরে তাকে শমশেরনগর চা বাগানের কেমিলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর নন্দলাল রবিদাস পালিয়ে যান।

Manual8 Ad Code

 

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code