সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৮
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিভিন্ন ইউনিয়নের শহীদ মিনার, বধ্যভূমি, বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধে পতাকা উত্তোলনসহ পুষ্পার্পনের মাধ্যমে ৪৭ তম মহান বিজয় দিবসের কর্মসূচী পালিত হয়েছে।
কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাধ্যমে শমশেরনগর বধ্যভূমি, দেওড়াছড়া বধ্যভূমি, কামুদপুর মুক্তিযোদ্ধাদের কবর ও ধলই সীমান্তে বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধে পুষ্পার্পণ করা হয়। পরে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোশাহীদ আলীর পরিচালনায় সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মুনিম তরফদার, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার।
এছাড়াও উপস্থিত ছিলেন- অষ্টম ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট সদস্য পাক হানাদার বাহিনীর গুলিতে শহীদ সিপাহী মোঃ মিজানুর রহমানের মেয়ে মনিরা বেগম।
আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা নির্মল দাস, জয়নাল আবেদীন, আনন্দ মোহন সিংহ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আজিজুর রহমান, সদস্য সচিব মনজুর আহমদ আজাদ মান্না প্রমুখ।

প্রশাসনের উদ্যোগে কুলাউড়ায় বিজয় দিবস পালন
নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদেশের ন্যায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন স্বতঃস্ফুর্তভাবে যথাযোগ্য মর্যাদায় কুলাউড়ায় বিজয় দিবস পালিত হয়েছে।
রোববার (১৬ ডিসেম্বর) ভোরের সূর্য উদয়ের সাথে সাথে পৌর শহরের স্বাধীনতা সৌধ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করে কুলাউড়া উপজেলা প্রশাসন।
এরপরই স্বাধীনতা সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
প্রথমে উপজেলা প্রশাসন, পরে একে একে কুলাউড়া থানা, মৌলভীবাজার-২ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ দের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের ব্যানারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের সম্মান জানানো হয়।
এরই ধারাবাহিকতায় একের পর এক পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনুর ও যুগ্ম সাধারণ সম্পাদক শফি আহমদ সলমানের নেতৃত্বে আলাদা আলাদা পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়াও উপজেলা বিএনপি, উপজেলা জাতীয় পার্টি, উপজেলা জাসদসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। পরে কুলাউড়া পৌরসভা, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন, সংস্থা ও প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষ শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।
সকাল ৭টার দিকে স্বাধীনতা সৌধে ফুল দিতে আসেন একাদশ জাতীয় নির্বাচনে মহাজোট (বিকল্পধারা) মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক সাংসদ এম এম শাহীন। সকাল সাড়ে ১০টার দিকে স্বাধীনতা সৌধে ফুল দিতে আসেন একাদশ জাতীয় নির্বাচনে জাতীয় ঐক্যফন্টের মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সাংসদ ও সাবেক ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।
এদিকে সকাল ৮টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর ডিসপ্লে ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এরপর বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রশাসনে উদ্যোগে বিজয় দিবস উপলক্ষ্যে একটি র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাক বাংলোতে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা সমাজকল্যাণ কর্মকর্তা মো. নুরুল মাহমুদ ভুইয়ার সঞ্চালনা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল লাইছের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আব্দুল মতিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা শফি আলম ইউনুছ, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম মুসা, উপজেলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোক্তাদির তোফায়েল, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম. শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া উপজেলা জাসদের সভাপতি মইনুল ইসলাম শামীম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলরের সাধারণ সম্পাদক সালাউদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান হিফজুর রহমান রিপন, রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক মাহফুজ শাকিল প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি