কমিউটার ট্রেনে ডাকাতি, ছুরিকাঘাতে নিহত ২

প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২১

কমিউটার ট্রেনে ডাকাতি, ছুরিকাঘাতে নিহত ২

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী মেইল এক্সপ্রেস কমিউটার ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের ছুরিকাঘাতে দুই যাত্রী নিহত ও একজন আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে জয়দেবপুর থেকে গফরগাঁওয়ে যাওয়ার পথে মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটেছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে জংশনের জিআরপি থানার ওসি মামুন রহমান।

Manual2 Ad Code

 

তিনি জানান, বিকালে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেন সন্ধ্যায় জয়দেবপুর স্টেশন পার হলে গফরগাঁওয়ের মাঝামাঝি স্থানে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ছাদে থাকা যাত্রীদের ছুরিকাঘাত করে ডাকাতরা। এতে তিন জন আহত হন।

 

রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি জামালপুর স্টেশনে পৌঁছালে বিষয়টি জানাজানি হয়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ আহত তিন যাত্রীকে উদ্ধার করে জামালপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে দুই জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Manual8 Ad Code

 

আহত রুবেল মিয়ার চিকিৎসা চলছে। তার বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার মাইজপাড়া গ্রামে।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code