করিমগঞ্জে ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৮

করিমগঞ্জে ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

Manual2 Ad Code

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা থেকে সাড়ে ৪শ’ পিস ইয়াবাসহ আবু বক্কর সিদ্দিক (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল মঙ্গলবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে উপজেলার বারঘরিয়া থেকে তাকে আটক করে। আটক মাদক ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে বলে জানা গেছে।

Manual1 Ad Code

র‌্যাব- ১৪ কিশোরগঞ্জ ক্যাম্প সূত্রে জানা গেছে, আবু বক্কর সিদ্দিক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Manual7 Ad Code

আটক ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ১৯৯০ (সংশোধনী ২০০৪) সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code