করোনাকালে রোগী ফেরত: তদন্তসহ ৫ দফা নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২০

করোনাকালে রোগী ফেরত: তদন্তসহ ৫ দফা নির্দেশ হাইকোর্টের

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : দেশে প্রাণঘাতি করোনা ভাইরাসের (কোভিড-১৯) সময়ে সাধারণ রোগীদের চিকিৎসা না দিয়ে ফেরত দেয়ার অভিযোগ উঠেছে দেশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকগুলোর বিরুদ্ধে। এসব অভিযোগ তদন্তসহ পাঁচ দফা নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

 

সোমবার (০৬ জুলাই) বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

 

নির্দেশনায় স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে অভিযোগগুলো তদন্ত করে আগামী ২১শে জুলাইয়ের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

Manual1 Ad Code

 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক, অ্যাডভোকেট ইয়াদিয়া জামান, ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল, ব্যারিস্টার এহসানুর রহমান।

 

শুনানি শেষে অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল বলেন, আমরা হাসপাতালে আগত সাধারণ রোগীদের চিকিৎসা না দিয়ে ফেরত পাঠানো সংক্রান্ত বিভিন্ন অভিযোগ আদালতের কাছে দাখিল করেছি। আদালত এসব অভিযোগ তদন্তসহ ৫ দফা নির্দেশ দিয়েছেন।

 

নির্দেশনাগুলো হলো-

 

১। বিনা চিকিৎসায় রোগী ফেরতের ঘটনায় দায়েরেকৃত রীটের অভিযোগগুলো তদন্ত করে আগামী ২১ জুলাইয়ে মধ্য প্রতিবেদন দাখিল।

Manual2 Ad Code

 

২। ক্যান্সারসহ জটিল রোগের আক্রান্ত রোগীদের করোনানা উপসর্গ থাকলে ৩৬/৪৮ ঘন্টার মধ্যে টেস্ট করে চিকিৎসা অব্যাহত রাখা।

Manual4 Ad Code

 

৩। ১০ কার্যদিবসের মধ্যে অক্সিজেনের মূল্য নির্ধারণ।

 

৪। বেসরকারি হাসপাতালের ICU অস্বাভাবিক মূল্য আসলে দূর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করা।

 

৫। বিনাচিকিৎসার জন্য অভিযোগ দায়েরের জন্য স্বাস্থ্য অধিদপ্তর অনলাইনে অভিযোগ গ্রহনের পদ্ধতি চালু।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code