করোনায় আক্রান্ত এমপি মজিদ খান

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২১

করোনায় আক্রান্ত এমপি মজিদ খান

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মজিদ খান করোনায় আক্রান্ত হয়েছেন।

Manual6 Ad Code

 

সোমবার (২৯ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মো. সেলিম উদ্দিন।

Manual8 Ad Code

 

তিনি জানান, রোববার (২৮ মার্চ) সংসদ সদস্য মজিদ খান করোনা পরীক্ষা করতে নমুনা দেন। সোমবার সন্ধ্যায় করোনা রিপোর্ট পজিটিভ  আসে। বিষয়টি জেনে চিকিৎসা নিতে রাতেই ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

Manual5 Ad Code

 

সেলিম উদ্দিন আরও বলেন, আব্দুল মজিদ খান হালকা জ্বর ও সর্দি অনুভব করছেন। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার।

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code