সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২১
মৌলভীবাজার প্রতিনিধি : সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
সোমবার (০৫ জুলাই) দুপুরে গণমাধ্যমকে জেলা প্রশাসক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, বাসার সকলের ঠান্ডা, কাশি ও জ্বর দেখা দিলে নমুনা পরীক্ষা করানো হয়। এতে আমি, আমার স্ত্রী ও দুই সন্তানের পজিটিভ আসে। বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানে নিজ বাসায় আইসোলেশনে আছি।
উল্লেখ্য, মৌলভীবাজারে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের এক বছর পূর্ণ করেছেন মীর নাহিদ আহসান। গত বছরের ৫ জুলাই তিনি জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।
এদিকে মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় ১৪২টি নমুনা পরীক্ষায় রেকর্ড ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যুবরণ করেছেন একজন।
Design and developed by ওয়েব হোম বিডি