সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২২
নির্যাতনকারী নুর নবীর (বাঁয়ে) নির্যাতিত নারী।
রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটি শহরের বাস টার্মিনাল এলাকায় চিহ্নিত সন্ত্রাসীর নুর নবীর হাতে নির্যাতিত কর্মজীবী মহিলা বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন। কোতয়ালী থানায় মামলা গ্রহন করলেও সেই অভিযোগও আলোর মূখ দেখছে না। এমনটি জানিয়েছে ভুক্তভোগী এ নারী।
তার দায়ের করা রাঙামাটি কোতয়ালী থানার অভিযোগ নং-৮৩০/১৩-০৮-২০২২ অজ্ঞাত কারণে কার্যকর হচ্ছে না।
রাঙামাটির ফিসারী ঘাটস্থ বাস টার্মিনাল এলাকার কর্মজীবী এ মহিলা তার অভিযোগে দাবী করেন, রিজার্ভ বাজার আব্দুল আলী একাডেমি এলাকার মৃত ছিদ্দিক আহমেদ’র ছেলে চিহ্নিত সন্ত্রাসী মোঃ নুর নবী প্রকাশ নইব্যা চোরা (৩৮) গং তার সহযোগীদের নিয়ে মহিলার দোকানে হামলা চালায়। ইতোপূর্বেও একাধিকবার হামলা চালিয়েছে। তার সাথে অজ্ঞাত আরো ৪/৫ জন পাহাড়ি/বাঙালী যুবককে নিয়ে গত ১১ আগষ্ট রাত আনুমানিক ৮.৩০ টার সময় পূর্বের ন্যায় দোকানে এসে হুমকি-ধমকীর এক পর্যায়ে তার শিশুপুত্রকে অপহরণ চেষ্টা করলে, তিনি তাৎক্ষনিক রুখে দাঁড়ান। তার ছেলে জোবায়েদ আহমেদকে (৫) বাঁচানোর জন্য রুখে দাঁড়ানোয় বিবাদী তার সাথে ধস্তাধস্তি শুরু করে। উভয়ের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তিতে তার শ্লীলতাহানি ঘটলে, বাস টার্মিনাল এলাকার লোকজন নইব্যা চোরাকে চড় থাপ্পড় দিয়ে ঘটনাস্থল থেকে তাড়িয়ে দেয়।
উল্লেখ্য, চলতি বছরের গত ১ এপ্রিল মহিলার কাছ থেকে টার্মিনালস্থ সরকারী খাস জায়গায় নির্মিত দোকানের সেলামী বাবদ নগদ দুই লাখ টাকা গ্রহন করে মোঃ নুর নবী। টাকা গ্রহনের পরপরই দোকানের দখল বুঝিয়ে দেয়। কিন্তু গৃহীত টাকার বিপরীতে কোন ধরনের প্রাপ্তি স্বীকার দিতে অসম্মতি প্রকাশ করে সে। অবলা নারী পেয়ে তালবাহানা করার বিষয়টি স্থানীয় ব্যবসায়ীরাও অবগত রয়েছে। ভুক্তভোগীর দু’লাখ টাকা আটকে রেখে নুর নবীর তার মেয়েকে বিবাহ দেবার প্রস্তাব দেয়। তার মেয়ের ওপর সন্ত্রাসীর নজর পড়াতে বিপদ আঁচ করতে পেরে তিনি মেয়েকে অন্যত্র পাত্রস্থ করেন। সেই কারনে নুর নবী তার মেয়েকে এসিডে ঝলসে দেবার হুশিয়ারী উচ্চারণ করে। এই ধরনের ঝঠিল পরিস্থিতিতে প্রাপ্য টাকা দোকানের ভাড়া থেকে কর্তনের সীদ্ধান্ত নিলে সে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। তারই ধারাবাহিকতায় গত ১১ আগষ্ট তারিখে তার শিশু পুত্রকে তুলে নেবার অপচেষ্টা চালায়। ছেলেকে রক্ষায় সন্ত্রাসীর ওপর ঝাপিয়ে পড়েন। সে সময় সন্ত্রাসীরা তার শ্লীলতাহানি ঘটায়। যা কোতয়ালী থানায় এজাহার করতে চাইলে, অভিযোগ গ্রহন করে । কিন্তু এখানো কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ। যে কারনে নুর নবী দফায় দফায় তার দোকানে গিয়ে হুমকি-ধমকী দিচ্ছে যোগ করেন ভুক্তভোগী এই মহিলা ।
এ বিষয়ে মো. নুর নবী’র মতামত জানার জন্য তার ব্যবহৃত রবি ও গ্রামীন নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি মুঠোফোনের কল রিসিভ করেনি।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত মো. কবির হোসেন বলেন, কিছু লোক, নুর নবীকে পিটিয়েছে শুনেছি। দু’পক্ষের অভিযোগ পেয়েছি, তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
Design and developed by ওয়েব হোম বিডি