কলাবাগান ক্লাবের সভাপতি ফিরোজ ১০ দিনের রিমান্ডে

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৯

কলাবাগান ক্লাবের সভাপতি ফিরোজ ১০ দিনের রিমান্ডে

Manual4 Ad Code

অস্ত্র ও ইয়াবাসহ আটক রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র ক্লাবের সভাপতি শফিকুল আলম ফিরোজের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

Manual5 Ad Code

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদ আক্তার শুনানি শেষে অস্ত্র মামলায় পাঁচ দিন ও মাদক আইনে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তার পক্ষে জামিন চাওয়া হলেও তা নামঞ্জুর করেন বিচারক।

Manual3 Ad Code

এর আগে ধানমন্ডি থানায় দায়ের করা অস্ত্র ও মাদক আইনের পৃথক দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

Manual1 Ad Code

শুক্রবার বিকালে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত কলাবাগান ক্রীড়াচক্রে অভিযান চালায় র‌্যাব। অভিযানে ক্লাবের অফিস রুম থেকে এক হাজার পিস হলুদ রঙের ইয়াবা উদ্ধার করেছে সংস্থাটি। এছাড়া একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার হয়।

অভিযান শেষে র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ ব্রিফিং করে অভিযান বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান।

গ্রেপ্তারের পর গণমাধ্যমকর্মীদের সফিকুল আলম ফিরোজ বলেন, ‘আমি নির্দোষ। কেন আটক হলাম জানি না। কিছু তাস ছিল আমার রুমে। কোথা থেকে ইয়াবা এলো জানি না।’ সফিকুলের দাবি করেন, তিনি ক্যাসিনো খেলা বা ইয়াবা সেবনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।

অস্ত্রের বিষয়ে প্রশ্ন করা হলে বলেন, ‘আমার কথা বলা নিষেধ।’ আটকে উপরের কোনো নির্দেশ ছিল এমন প্রশ্নে সফিকুল বলেন, ‘আমি জানি না। তবে আমাকে আটক দেখানো হয়েছে।’

এবারের জাতীয় নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন সফিকুল। তিনি কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code