সিলেট ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৫
কানাইঘাট প্রতিনিধি :
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে কানাইঘাটে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী পরবর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, কানাইঘাটে জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠানমালা সুচারু ভাবে পালন সহ মাছ চাষে সবাইকে উদ্বুদ্ধ করার জন্য উপজেলা মৎস্য কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। সেই সাথে তিনি নদী-নালা ও হাওর-বাওর বেষ্টিত কানাইঘাট উপজেলার হাওরাঞ্চলের অনাবাদী সকল জমি মৎস্য চাষের আওতায় নিয়ে এসে আমিষের চাহিদা পূরণ এবং অর্থনৈতিক ভাবে স্বাবলম্বি হওয়ার জন্য মাছ চাষে সবাইক এগিয়ে আসার আহ্বান জানান।
উপজেলা মৎস্য কর্মকর্তা অতিরিক্ত মোঃ শফিকুল ইসলাম ভুঁইয়ার পরিচালনায় মৎস্য সপ্তাহের অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ সুবল চন্দ্র বর্মণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাখাওয়াত হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা মুহিদুল হক সহ বিভিন্ন অধিদপ্তরে সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও মৎস্য খামারীরা।
(সুরমামেইল/এমআর)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি