কানাইঘাটে জাহানারা হত্যা: স্বামী-শ্বশুড়ের দায় স্বীকার

প্রকাশিত: ১:৩৫ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০১৮

কানাইঘাটে জাহানারা হত্যা: স্বামী-শ্বশুড়ের দায় স্বীকার

Manual3 Ad Code

সিলেটের কানাইঘাটে স্ত্রী হত্যা মামলার আসামী স্বামী ইব্রাহীম আলী ইমন ও শ্বশুড় শফিকুল হককে রিমান্ডে পুলিশী জিজ্ঞাসাবাদে তারা তাদের দায় স্বীকার করেছেন।

জানা যায়, কানাইঘাট চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-৫ এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হুমায়ুন কবির প্রধান আসামী ইব্রাহীম আলী ইমনের ৭ দিন ও তার পিতা শফিকুল হকের ৫ দিনের রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত গত বুধবার ইব্রাহীম আলী ইমনের ৩ দিন ও তার পিতা শফিকুল হকের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Manual2 Ad Code

এদিকে ওইদিন রাতেই কানাইঘাট থানা পুলিশের জিজ্ঞাসাবাদে প্রধান আসামী ইব্রাহীম আলী ইমন তার নিজ বাড়ীতে একাই স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যার কথা স্বীকার করেছে। অপরদিকে শফিকুল হক ১ দিনের পুলিশি রিমান্ডে তার ছেলে ইমন জাহানারাকে হত্যা করেছে মর্মে স্বীকার করেন।

Manual5 Ad Code

তদন্তকারী কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে ইব্রাহীম আলী ইমনের কাছ থেকে আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

Manual2 Ad Code

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারী উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির সোনাতনপুঞ্জি গ্রামে স্বামী ইব্রাহীম আলী ইমনের হাতে নির্মম ভাবে খুন হন গৃহবধূ জাহানারা বেগম। ঘটনার ১৪দিন পর ইব্রাহীম আলী ইমনকে গত শুক্রবার সন্ধ্যায় সিলেট শহর থেকে আটক করে সিলেট র‌্যাব-৯।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code