কানাইঘাট সীমান্তে পুশইনকালে নারী-শিশুসহ আটক ১৬

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, মে ১৪, ২০২৫

কানাইঘাট সীমান্তে পুশইনকালে নারী-শিশুসহ আটক ১৬

Manual3 Ad Code

কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাট দনা সীমান্ত এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ কর্তৃক নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জনকে পুশইন করার সময় আটক করেছে বিজিবি।

Manual2 Ad Code

 

জানা যায়, বুধবার (১৪ মে) সকাল ১০টার দিকে কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ অনুপ্রবেশ কালে সুরমা বাজার এলাকা থেকে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির ১৯ ব্যাটালিয়নের একটি দল এ ১৬ জনকে আটক করেন। আটকের তাদেরকে কাড়াবাল্লা সুরমা বাজারের একটি বাসায় বিজিবির হেফাজতে রাখা হয়েছে। তাদের মধ্যে ৬জন নারী, ৮জন পুরুষ ও ২জন শিশু রয়েছে।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

বিজিবির হাতে আটককৃতরা দীর্ঘদিন থেকে ভারতে বসবাস করে আসছিলেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে তাদেরকে বাংলাদেশী বলে ভারতের বিএসএফ দনা সীমান্ত এলাকা দিয়ে পুশইন করেছে। আটককৃতরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা গেছে।

 

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় ১৬ জনকে আটক করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিজিবি ১৯ ব্যাটালিয়ন অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, সীমান্তে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে ১৯ বিজিবির আওতাধীন সকল সীমান্তে টহল জোরদার করা হয়েছে। আজ বুধবার যাদেরকে পুশইন করানো হয়েছে তাদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানান, সীমান্ত এলাকায় ১৬ জনের আটকের বিষয়টি তিনি জেনেছেন।

 

Manual4 Ad Code

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল বলেন, বিজিবির হাতে ১৬ জন আটকের খবর তিনি পেয়েছেন। তবে তাদেরকে এখনো থানায় হস্তান্তর করেনি বিজিবি। এদিকে আটগ্রাম বিজিবি ক্যাম্পের হাবিলদার অরিপুর বলছেন বিজিবির উর্ধ্বতন কর্মকর্তাদের সীদ্ধান্তে আটকৃত ১৬ জনকে কানাইঘাট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code