কাপ্তাইয়ে সন্রাসীর গুলিতে আওয়ামী লীগ নেতা খুন

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২১

কাপ্তাইয়ে সন্রাসীর গুলিতে আওয়ামী লীগ নেতা খুন

Manual5 Ad Code

রাঙামাটি প্রতিনিধি : কাপ্তাই চিতমরম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নেথোয়াই মারমা (৫৬) সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক ১টার সময় চিতমরম আগাপাড়াস্থ নিহতের নিজ বাড়ীতে ঢুকে সন্রাসীরা এ ঘটনা ঘটায়।

 

Manual7 Ad Code

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, শনিবার দিনগত রাত আনুমানিক ১টার সময় জেএসএস’র একদল সন্রাসী চিতমরম ইউনিয়ন আওয়ামী সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী নেথোয়াই মারমা’র বাসায় ঢুকে তাকে ঘুম থেকে তুলে কাছ থেকে গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পুলিশ সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Manual3 Ad Code

 

উল্লেখ্য আওয়ামী লীগ নেতা নিরাপত্তার কারণে দীর্ঘদিন ধরে উপজেলা পরিষদ বিশ্রামাগারে অবস্থান করছিলেন। গতকাল মনোনয়নপত্র জমা দিয়ে এলাকার নেতা-কর্মীদের সাথে যোগাযোগের জন্য তার বাড়িতে অবস্থান করছিল।

 

Manual4 Ad Code

রাঙামাটি জেলা আওয়ামীলীগ সেক্রেটারী হাজী মো. মুছা মাতব্বর বলেন, নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে আবারো পাহাড়ে অবৈধ অস্ত্রের ঝনঝনানি শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় সন্ত্রাসীদের হাতে খুন হলেন চিৎমরম ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নেথোয়াই মারমা। আমরা দ্রুতই সন্রাসীদের আটক করাসহ অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি।

 

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code