সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৯
রাজধানীর কাফরুলের মিরপুর ১৪ নম্বরে খান ম্যানশন নামের বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
কাফরুল থানা পুলিশ জানায়, আগুন লাগা ভবন মালিকের নাম নজরুল ইসলাম খান। ভবনের নাম খান ম্যানশন। যেখান থেকে আগুনের সূত্রপাত (৬ তলা) ওই ফ্লোরে পাপ্পু নামের একজন গোডাউন হিসেবে ব্যবহার করতেন বলে জানা গেছে।
এর আগে রোববার বিকেল ৫টা ৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুই ঘণ্টা ২০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।
Design and developed by ওয়েব হোম বিডি