কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৭

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০১৯

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৭

Manual3 Ad Code

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই নারীসহ সাত যাত্রী নিহত হয়েছেন।

Manual6 Ad Code

রোববার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে লালমাই উপজেলার জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual5 Ad Code

এদের মধ্যে অটোরিকশা চালকসহ পাঁচ আরোহী ঘটনাস্থলেই নিহত হন। বাসের দুই যাত্রী গুরুতর আহতাবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। গুরুতর আহত আরও দুই বাসযাত্রীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

লালমাই থানার ওসি বদরুল আলম তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাসের সঙ্গে জামতলী কুমিল্লা থেকে লাকসামগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ অপর চার আরোহী নিহত হন।

Manual4 Ad Code

নিহতদের মধ্যে দুজন নারী, তিনজন পুরুষ। আহত হন বাসের বেশ কয়েকজন যাত্রী। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি।

Manual2 Ad Code

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়েছে। এরা বাসের যাত্রী ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code