কুমিল্লায় সুতার কারখানায় ভয়াবহ আগুন

প্রকাশিত: ১:২৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০১৯

কুমিল্লায় সুতার কারখানায় ভয়াবহ আগুন

Manual2 Ad Code

কুমিল্লা ইপিজেডে আরএন স্পিনিং মিল নামের একটি সুতা কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সোমবার (০৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। রাত পৌনে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

Manual8 Ad Code

মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহাম্মদ।

Manual6 Ad Code

তিনি বলেন, ৯টা ৩৫ মিনিটে আমাদের কাছে আগুন লাগার খবর আসার পর প্রথমে ঘটনাস্থলে ছুটে যায় ইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। পরে আগুনের ভয়াবহতা দেখে চৌয়ারা বাজার ও কুমিল্লা ফায়ার সার্ভিসের আরও ৭টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, রাত পৌনে ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code