কুমিল্লা-সিলেট মহাসড়কে সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, জুন ২৯, ২০২২

কুমিল্লা-সিলেট মহাসড়কে সংঘর্ষে নিহত ৩

Manual3 Ad Code

ফাইল ছবি


সুরমা মেইল ডেস্ক :
কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাক ও সিএনজির সংঘর্ষে সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (২৯ জুন) দুপুর আনুমানিক ১২টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার সংচাইল প্রভাতী ফিট মিলস এর সামনে সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

নিহতরা হলেন- সিএনজি চালক কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার রানীগাছ এলাকার ফরিদ উদ্দিনের ছেলে আকরাম হোসেন, একই এলাকার মুর্শিদ মিয়ার ছেলে মোহাম্মদ জিলানী, ব্রাহ্মণপাড়া উপজেলার ধানদৌল মুন্সী বাড়ির জয়নাল আবদীনের ছেলে মো: নাজমুল হাসান।

 

Manual1 Ad Code

জানা যায়, মিরপুর থেকে সিএনজি নিয়ে সংচাইল গ্যাস আনার জন্য যাচ্ছিলেন। এ সময় সিলেট অভিমুখী একটি ট্রাকের সঙ্গে তাদের সিএনজি সংঘর্ষ হলে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক আকরাম নামে একজন নিহত হন। এ সময় দুইজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুইজনের মৃত্যু হয়।

 

Manual2 Ad Code

মিরপুর হাইওয়ে থানার ওসি মো. কামাল হোসেন বলেন, আমাদের পুলিশের টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। একজন ঘটনাস্থলে মারা যান। বাকি দু’জনকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code