কুরআন শরীফের কোন সূরাটি সর্বশ্রেষ্ঠ?

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, মে ৩০, ২০১৬

কুরআন শরীফের কোন সূরাটি সর্বশ্রেষ্ঠ?

Manual5 Ad Code

1442803014ধর্ম-দর্শন : মহান আল্লাহর কাছে একজন মুসলমানের সবথেকে বড় চাওয়ার হলো তিনি যেন তার দোয়া কবুল করেন। মানুষ মনে মনে মহান আল্লাহর নিকট অনেক দোয়া পাঠ করে থাকেন। কিন্তু অনেকই জানেন না কি ভাবে দোয়া করিলে আল্লাহর তা’য়ালার নিকট সেই দোয়াটি অধিক গ্রহণযোগ্য হবে।

Manual1 Ad Code

এ বিষয়ে হযরত আবু সোলায়মান দারানী বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কোন প্রার্থনা করতে চায়, তার উচিত, প্রথম দরূদ পাঠ করা এবং দরূদ দ্বারা দোয়া শেষ করা কেননা, আল্লাহ উভয় দরূদ কবুল করে থাকেন।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আল্লাহর নিকট চাও তখন আমার প্রতি দরূদ পাঠ কর। আল্লাহর শান এরূপ নয় যে, কেউ তার কাছে দুইটি জিনিস চাইলে একটি পূর্ণ করবেন এবং অপরটি করবেন না। সূরা এখলাছ তিনবার পাঠ করে আল্লাহ্’র দরবারে দোয়া করলে আল্লাহ্ নেক আশা পূর্ন করেন।

Manual7 Ad Code

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
বলুন, তিনি আল্লাহ, এক, [সুরা ইখলাস: ১]

Manual3 Ad Code

اللَّهُ الصَّمَدُ
আল্লাহ অমুখাপেক্ষী, [সুরা ইখলাস: ২]

لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি [সুরা ইখলাস: ৩]

Manual4 Ad Code

وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
এবং তার সমতুল্য কেউ নেই। [সুরা ইখলাস: ৪]

অপর এক হাদীসে এসেছে, এক ব্যক্তি জিজ্ঞাসা করিল-ইয়া রাসুলাল্লাহ (সাঃ)! কুরআন শরীফের কোন সূরাটি সর্বশ্রেষ্ঠ? মহানবী (সাঃ) বলিলেন, “সূরা এখলাস”। (মিশকাত)

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code