আজান পর্যন্ত কি সেহরি খাওয়া যাবে?

প্রকাশিত: ২:৪৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

আজান পর্যন্ত কি সেহরি খাওয়া যাবে?

Manual4 Ad Code

ধর্ম ডেস্ক:
সেহরির খানা দেরিতে খাওয়া মোস্তাহাব। হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তিনটি বিষয় নবী-চরিত্রের অংশ- সময় হওয়ামাত্র ইফতার করা, শেষ ওয়াক্তে সেহরি খাওয়া এবং নামাজে ডান হাত বাঁ হাতের ওপর রাখা।’ -মাজমাউজ জাওয়াইদ, তাবারানির বরাতে: ২৬১১

 

Manual7 Ad Code

সুবহে সাদিকের আগে অবশ্যই পানাহার বন্ধ করতে হবে। তাই মসজিদে আজান শুরু হোক বা না হোক, সুবহে সাদিকের সময় হয়ে গেলে পানাহার বন্ধ করতে হবে, নচেৎ রোজা শুদ্ধ হবে না। অনেকে মনে করেন, আজান শেষ হওয়া পর্যন্ত খাওয়া যায়, এটি মারাত্মক ভুল। কেননা আজান যদি সঠিক সময়ে সুবহে সাদিকের পর শুরু হয়, তাহলে আজানের আগেই সেহরির সময় শেষ, এ অবস্থায় আজান শেষ হওয়া পর্যন্ত খেলে রোজা হবে না।

 

Manual6 Ad Code

আবার কিছু মুয়াজ্জিনও ভুল করে থাকেন, তাহলো কিছু মানুষ যেহেতু আজানের শেষ পর্যন্ত খেয়ে থাকে, তাই তারা সময়ের আগেই আজান দিয়ে দেন। অথচ সুবহে সাদিকের আগে আজান দেওয়া সহিহ নয়।

 

Manual6 Ad Code

তাই রোজার হেফাজতের সর্বোত্তম পদ্ধতি হলো- সুবহে সাদিকের সামান্য আগে এলান করে দেওয়া যে ‘আর মাত্র এত মিনিট বাকি আছে, এর আগে অবশ্যই খাওয়া শেষ করুন।’ অথবা শেষ সময়ে ঘোষণা দেওয়া যে ‘সেহরি খাওয়ার সময় শেষ।’ অতঃপর সুবহে সাদিকের সময় হলে আজান দেবে। আজান শুরুর আগেই যেন সবার খাবার খাওয়া শেষ হয়ে যায়।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code