কুলাউড়ায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২১

কুলাউড়ায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্রের মৃত্যু

Manual1 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : জেলার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার এলাকায় সিএনজি অটোরিকশার সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মুসাইম আহমেদ ফাহিম (১৯) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

 

Manual4 Ad Code

শনিবার (১০ জুলাই) বিকেল তিনটার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার ও ভাটেরা সড়কের কোনাগাঁও এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

 

Manual7 Ad Code

নিহত সাইম উপজেলার ভাটেরা ইউনিয়নের মাইজগাঁও এলাকার বাসিন্দা সেলিম উদ্দিনের পুত্র ও ফেঞ্চুগঞ্জ বিজনেস ম্যানেজম্যান্ট কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফাহিম মোটরসাইকেলযোগে ভাটেরা থেকে ব্রাহ্মবাজারের কোঁনাগাও গ্রামে যাচ্ছিলেন। এসময় ব্রাহ্মণবাজার-ভাটের প্রধান সড়ক থেকে কোনাগাঁও গ্রামের সড়কে একটি সিএনজিকে অটোরিকশা প্রবেশ করছিলো। তখন অটোরিকশার পেছেনে ফাহিমের মোটরসাইকেলটির সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের উপর আছড়ে পড়ে। এতে গুরুতর আহত হন ফাহিম। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাজার মুসলিম এইড হাসপাতেলে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষাণা করেন।

 

কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আলম ভুঞা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফাহিমের পরিবারের দাবির প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তার লাশ ময়নাতদন্ত ছাড়া অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code