কুলাউড়ার নির্জন টিলায় মিললো নারীর মরদেহ

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২১

কুলাউড়ার নির্জন টিলায় মিললো নারীর মরদেহ

Manual2 Ad Code

ফাইল ছবি

 

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় শাহেনা বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার বরমচাল ইউনিয়নের কলিমাবাদ এলাকার একটি টিলা থেকে গাছে ঝুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, বরমচালের কলিমাবাদ এলাকার তখলিছ মিয়ার স্ত্রী শাহেনা বেগম প্রায় দুই বছর ধরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন।

Manual2 Ad Code

 

বুধবার দিবাগত রাতে তিনি ও পরিবারের লোকজন ঘুমাতে যান। সেহরির সময় ওঠে শাহেনাকে ঘরে না দেখতে পেয়ে স্বামী সন্তানরা তাকে খুঁজতে থাকেন। ভোর ৬টার দিকে বসত ঘরের একটু অদূরে নির্জন টিলার নিচের দিকে একটি গাছের গোঁড়ায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে দুপুরে তারা পুলিশকে খবর দেন।

Manual5 Ad Code

 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় সত্যতা নিশ্চিত করে জানান, শাহেনা বেগমের পরিবারের লোকজনের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেটের অনুমতি পেলে আইনি প্রক্রিয়ায় মরদেহ হস্তান্তর করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code