সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০২১
সার্কেল, ওসি ও ওসি তদন্ত
মৌলভীবাজার প্রতিনিধি : সিলেট বিভাগের শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ ওসি ও শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় ও কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম।
মঙ্গলবার (১০ আগস্ট) ভার্চুয়াল মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ (পিপিএম) এই ঘোষণা দেন।
সভায় অতিরিক্ত ডিআইজি মো. গিয়াস উদ্দিন আহমদ (পিপিএম)-সেবা ও অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি