কুলাউড়ায় অতিরিক্ত যাত্রী বহন ও মাস্ক না পড়ায় জরিমানা

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২১

কুলাউড়ায় অতিরিক্ত যাত্রী বহন ও মাস্ক না পড়ায় জরিমানা

Manual7 Ad Code

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মাস্ক পরিধান না করায় এবং গণপরিবহনে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে উপ‌জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৩১টি মামলায় ১০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করে‌ছে।

Manual8 Ad Code

 

শনিবার (০৩ এপ্রিল) দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত উপজেলার মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের কৌলা এলাকায় গণপরিবহনে অতিরিক্ত যাত্রী বহন এবং পৌরশহরের উত্তরাবাজার এলাকার মার্কেট ও রেস্টুরেন্টে অভিযান চালিয়ে মাস্ক না পরায় এ জরিমানা আদায় করা হয়।

 

Manual7 Ad Code

ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা ক‌রেন কুলাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম ও কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়।

Manual2 Ad Code

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, করোনার সংক্রমণ রোধে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারিকৃত ১৮ দফা নির্দেশনা যাতে সাধারণ মানুষ মেনে চলেন এজন্য আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। এরই ধারাবাহিকতায় শনিবার বেলা ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে গণপরিবহনে অধিক যাত্রী পরিবহনের দায়ে এবং অনেক যাত্রীর মাস্ক না থাকায় ও পৌর শহরের উত্তরবাজারে মার্কেট-রেস্টুরেন্টে সাধারণ মানুষ মাস্ক না পরায় ৩১টি মামলায় ১০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code