কুলাউড়ায় আ’লীগের বিদ্রোহী ও বিএনপির মেয়র প্রার্থীকে জরিমানা

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২১

কুলাউড়ায় আ’লীগের বিদ্রোহী ও বিএনপির মেয়র প্রার্থীকে জরিমানা

Manual6 Ad Code

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এবার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র ও  বিএনপির ধানের শীষের প্রার্থীসহ তিন কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করা হয়েছে।

 

সোমবার (০৪ জানুয়ারি) রাতে নির্বাচনে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আরিফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রচারণায় জীবন্ত প্রতিক ব্যবহার, প্রতিকে আলোকসজ্জা করা, অতিরিক্ত সাইজের পোস্টার ব্যবহার ও গাছে পোস্টার লাগানোর দায়ে বর্তমান মেয়র বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী শফি আলম ইউনুস (নারিকেল গাছ) ১০ হাজার টাকা ও বিএনপির প্রার্থী সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদকে (ধানের শীষ) ১০ হাজার টাকা এবং ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল কুদ্দুছকে ৪ হাজার টাকা, ৭নং ওয়ার্ড কাউন্সিলার প্রার্থী হারুনুর রশীদকে ৫ হাজার টাকা ও বকস মান্নাকে ৫ হাজার টাকাসহ মোট ৫জন প্রার্থীকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আহসান ইকবাল জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

 

এরআগে রোববার রাতে আওয়ামী লীগের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচনী অচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করেন নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code