কুলাউড়ায় ইয়াবা-হেরোইনসহ নারী মাদক কারবারি আটক

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৯

কুলাউড়ায় ইয়াবা-হেরোইনসহ নারী মাদক কারবারি আটক

Manual8 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের বড়কাপন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবা ও ৯ প্যাকেট হেরোইনসহ রুমা বেগম (২৮) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Manual7 Ad Code

বুধবার (০৪ সেপ্টেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বড়কাপন গ্রামের বাসিন্দা মৃত আখলিম মিয়ার ছেলে ইয়াবা সম্রাট আব্দুল গাফফারের (৫০) বাড়িতে ইয়াবা বিক্রয়কালে ওই নারী মাদক কারবারিকে আটক করা হয়।

Manual8 Ad Code

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ বিনয় ভুষণ রায় এ অভিযানের নেতৃত্বে দেন।

Manual8 Ad Code

এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুল গাফফার দৌঁড়ে বাড়ি থেকে পালিয়ে যায়। আব্দুল গাফফারের স্ত্রী মাদক কারবারি রুমা বেগম ইয়াবাসহ পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে আটক করা হয়। তাদের বাড়িতে এলাকার উপস্থিত লোকজনের সম্মুখে ঝাড়ুর ভেতর থেকে একটি কালো রঙের পলিথিন ব্যাগ থেকে ১৮০ পিস ইয়াবা ও নয় প্যাকেট হেরোইন উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় দৈনিক অধিকারকে জানান, ইয়াবা সম্রাট আব্দুল গাফফার দীর্ঘদিন থেকে মাদক কারবারির সঙ্গে জড়িত। জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমদের নির্দেশে মাদক বিরোধী অভিযান চালিয়ে গাফফারের স্ত্রীকে আটক করা হয়।

Manual6 Ad Code

এদিকে, জেলা গোয়েন্দা শাখার পুলিশ বাদী হয়ে স্বামী-স্ত্রীকে আসামি করে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়। গাফফারের বিরুদ্ধে কুলাউড়া থানায় একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code