কুলাউড়ায় গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০১৯

কুলাউড়ায় গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

Manual6 Ad Code

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নে নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে বদরুন নেছা (১৮) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।

 

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত বদরুন নেছা শরীফপুরের শুকুর আলীর মেয়ে।

Manual4 Ad Code

 

থানা সূত্রে জানা যায়, শনিবার বেলা দেড়টার ১টার দিকে পরিবারের লোকজনের অজান্তে বদরুন নেছা ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার এসআই আবুল বাশার জানান, কী কারণে মেয়েটি আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code