কুলাউড়ায় ছোট ভাইকে হত্যার দায়ে বড়ভাই আটক

প্রকাশিত: ২:৪৩ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০১৯

কুলাউড়ায় ছোট ভাইকে হত্যার দায়ে বড়ভাই আটক

Manual3 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় ঘুমন্ত ছোট ভাই রাজিবুল ইসলাম রাজু (১৭)কে কুপিয়ে হত্যার দায়ে বড় ভাই মামুনুর রশীদ মামুনকে আটক করেছে পুলিশ।

Manual8 Ad Code

রোববার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার রবিরবাজার থেকে মামুনকে আটক করা হয়।

Manual6 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোরে ঘুমন্তবস্থায় ছোট ভাই রাজিবুল ইসলাম রাজু (১৭)কে কুপিয়ে হত্যা করে তারই বড় ভাই মামুনুর রশীদ মামুন। নিহত রাজু উপজেলার রবিরবাজার দারুসুন্নাহ আলিম মাদরসার ৯ ম শ্রেণির ছাত্র। মামুন ও রাজু কুলাউড়ার কর্মধা ইউনিয়নের নুনা গ্রামের ওয়ারিছ আলীর পুত্র। এ ঘটনায় ছেলে হত্যার দায়ে বড় ছেলে মামুনকে আসামী করে থানায় মামলা করেন তাদের পিতা।

স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ারিছ আলীর ৪ ছেলে ২ মেয়ে। বড় ছেলে মামুনুর রশীদ মামুন ওয়ারিছ আলী সাথে তার বাড়িতে থাকতো। ২ ছেলে প্রবাসে ও এক মেয়ে শশুর বাড়িতে থাকে। তাঁর স্ত্রী নেকজান বেগম ছোট ছেলে রাজিবুল ইসলাম রাজু ও ছোট মেয়েকে নিয়ে ভাই তৈয়ব আলীর (ওয়ারিছের শ্যালকের) বাড়িতে থাকেন। ওয়ারিছ আলীর বড় ছেলে মামুন রোববার ভোরে মামার বাড়ি যায়। ঘরে ঢুকে ঘুমন্ত ছোট ভাই রাজুকে উপর্যুপরি কোপাতে থাকে। এ সময় রাজুর চিৎকারে তাদের মা নেকজান বেগম এসে দেখেন মামুন রাজুকে কুপিয়ে মারাত্মক জখম করেছে। মাকে দেখে মামুন সেখান থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে কুলাউড়া থানার ওসি তদন্ত সঞ্জয় চক্রবর্তীসহ পুলিশ রাজুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

ওয়ারিছ আলী বলেন, মামুন দিনমজুরের কাজ করতো। তাঁর মানসিক সমস্যা রয়েছে। ৮ বছর আগে মামুনকে বিয়ে দেওয়া হয়েছিলো। তবে তাঁর স্ত্রী কিছুদিন পর বাপের বাড়ি চলে যায়।

Manual8 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কুলাউড়া থানায় নিহতের পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামুন মানসিক রোগী। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যার কারণ জানা যাবে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code