কুলাউড়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২১

কুলাউড়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Manual2 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : জেলার কুলাউড়ায় বালুভ‌র্তি ট্রা‌কের চাপায় দুই মোটরসাই‌কেল আ‌রোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুন)‌ বিকাল ৪টায় উপ‌জেলার পৃ‌থিমপাশা ইউ‌নিয়‌নের পুরসাঁই এলাকায় মেইন সড়‌কে এ দুর্ঘটনাটি ঘ‌টে।

 

Manual3 Ad Code

দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার কাঁদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের আব্দুল মালিকের পুত্র মিন্টু মিয়া (২৬) ও একই গ্রামের মৃত মোশাররফ হোসেনের পুত্র মিলি প্লাজার আনোয়ার গিফটের সত্ত্বাধিকারী ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪৮)।

Manual8 Ad Code

 

নিহত মিন্টুর চাচাতো ভাই রিপন আহমেদ জানান, মিন্টু মিয়া এবং আনোয়ার হোসেন মোটর সাইকেলযোগে পুরসাই রাস্তা দিয়ে কুলাউড়া রবিরবাজার সড়কে প্রবেশ করার সময় বালু ভর্তি ট্রাক এসে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই আমার চাচাতো ভাইয়ের মৃত্যু হয়।

 

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আ‌সে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিন্টু মিয়াকে মৃত ঘোষণা করেন এবং আনোয়ার হোসেনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করা হলে আল হারামাইন হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

 

Manual2 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিণয় ভূষণ রায় জানান, বালু ভর্তি ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

 

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code