সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৯
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে পুলিশের এএসআই ও সিএনজির চালকসহ চার জন আহত হয়েছেন।
শনিবার (২৬ অক্টোবর) ভোরে কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ব্রাহ্মণবাজারের সিএনজি পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় চালক ফখরুল ইসলামকে (৪২) আটক করেছে পুলিশ। সঙ্গে ট্রাকটিকেও জব্দ করা হয়।
আহতরা হলেন- থানার এএসআই এরশাদুল হক (৩০), কনস্টেবল জাকারিয়া আহমদ (২৫), কনস্টেবল সজল মিয়া (৩০), সিএনজির চালক আল-আমিন (২৫)।
খবর পেয়ে কুলাউড়া থানার অন্য একটি মোবাইল টিম এস আই দিদার উল্লাহ্ তাদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে পাঠান। পরে অবস্থা বেশি গুরুতর হওয়ায় আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার এস আই সনক কান্তি দাস জানান, রাতে সিএনজি নিয়ে এএসআই এরশাদুল হকের নেতৃত্বে রাতের ডিউটি চলছিল ভোরে ডিউটি শেষে থানায় ফেরার পথে দ্রুতগামী একটি ট্রাক তাদের সিএনজিকে চাপা দিলে সিএনজি চালকসহ তারা চারজন গুরুতর আহত হন।
এ ঘটনায় জড়িত ট্রাক ও চালক ফখরুল ইসলামকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি