কুলাউড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ২

প্রকাশিত: ১:২৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৯

কুলাউড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ২

Manual8 Ad Code

কুলাউড়া প্রতিনিধি : দ্রুতগামী ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

 

Manual4 Ad Code

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার উত্তর কুলাউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

Manual2 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজারের বড়লেখা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা কুলাউড়ার দিকে যাচ্ছিল। এ সময় উত্তর কুলাউড়া এলাকায় পৌঁছালে একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থলে রেখেই চালক পালিয়ে যায়।

 

পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সিএনজি অটোরিকশার যাত্রী ও কমলগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা সোনালি পালকে (৮) মৃত ঘোষণা করেন।

 

এরপর অবস্থার অবনতি হলে পৌনে ৮টার দিকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে কুলাউড়ার দক্ষিণ বাজারের বাসিন্দা খায়রুল ইসলামের স্ত্রী শামীমা আক্তারের (৪০) মৃত্যু হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়।

 

এদিকে, দুর্ঘটনায় আহতরা হলো- কমলগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের নিরঞ্জন পালের ছেলে নিতাই পাল (৪০), নিতাই পালের স্ত্রী জুমা পাল (৩৫), সিএনজি চালক জুড়ী উপজেলার দুলাল মিয়ার ছেলে শাকিল (২০) ও একই উপজেলার পশ্চিম বাছিরপুর হারিছ মিয়ার ছেলে আলী হোসেন (২০)।

 

Manual1 Ad Code

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক দৈনিক অধিকারকে বলেন, সন্ধ্যায় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ছয়জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এর মধ্যে হাসপাতালে আনার পূর্বেই একজনের মৃত্যু হয়েছিল। পরে বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়।

Manual4 Ad Code

 

সড়ক দুর্ঘটনায় নিহতের সত্যতা স্বীকার করে কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পলাতক ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে। এ সময় বিষয়টিতে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code