কুলাউড়ায় ধর্ষ‌ণের শিকার ক‌লেজ ছাত্রী, ফুফাতো ভাই আটক

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৯

কুলাউড়ায় ধর্ষ‌ণের শিকার ক‌লেজ ছাত্রী, ফুফাতো ভাই আটক

Manual7 Ad Code

মৌলভীবাজা‌রের কুলাউড়ায় পরীক্ষা শে‌ষে বা‌ড়ি ফেরার প‌থে ধর্ষ‌ণের শিকার হয়েছে এক ক‌লেজ ছাত্রী (২১)। এঘটনায় ধর্ষ‌ণের অ‌ভি‌যো‌গে ছাত্রীর ফুফা‌তো ভাইকে (২৫) আটক ক‌রে কারাগা‌রে পা‌ঠি‌য়ে‌ছেন আদালত।

মঙ্গলবার (১০ সে‌প্টেম্বর) তাকে আদাল‌তে প্রেরণ ক‌রে কুলাউড়া থানা পু‌লিশ। সোমবার বিকেলে ধর্ষণের ওই ঘটনা‌টি ঘটে বলে অভিযোগ ওঠে।

Manual8 Ad Code

সোমবার দিবাগত রাত দুইটার দিকে ওই তরুণী তাঁকে আসামি করে ধর্ষণের মামলাটি করেন। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়। তরুণী কুলাউড়ার একটি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই তরুণী মৌলভীবাজার সরকারি কলেজ কেন্দ্রে তাঁর প্রথম বর্ষের পরীক্ষা দিচ্ছেন। সোমবার বিকেলে পরীক্ষা শেষে বাড়ি ফেরার জন্য তিনি কলেজের সামনে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। একপর্যায়ে তাঁর ওই ফুপাতো ভাই মোটরসাইকেল যোগে সেখানে যান। তিনি বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তাঁকে মোটরসাইকেলে তোলেন।

Manual5 Ad Code

মামলার এজাহারে বলা হয়, কুলাউড়ায় পৌঁছার পর ওই যুবক কাজ দেখার কথা বলে তাঁদের নির্মাণাধীন ভবনের ভেতরে তরুণীকে নিয়ে যান। সেখানে তিনি তাঁকে ধর্ষণ করেন। পরে একটি অটোরিকশায় তরুণীকে তুলে দেন। তরুণী বাড়ি পৌঁছে স্বজনদের বিষয়টি জানান এবং দিবাগত রাত দুইটার দিকে তাঁর ফুপাতো ভাইয়ের বিরুদ্ধে মামলাটি করেন।

Manual1 Ad Code

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবক তার মামাতো বোনকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। আদালত তাকে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠিয়েছেন। ওই ছাত্রীকে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য মৌলভীবাজারের ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code