কুলাউড়ায় ধান ক্ষেতে পড়েছিলো দিন মজুরের মৃতদেহ

প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২১

কুলাউড়ায় ধান ক্ষেতে পড়েছিলো দিন মজুরের মৃতদেহ

Manual3 Ad Code

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে ধান ক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃস্টে আবাছ মিয়া (৩৭) নামে এক দিন মজুর শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

শনিবার (০২ অক্টোবর) বিকেলে এ ঘটনাটি ঘটে। আবাছ উপজেলার ব্রাহ্মণবাজারের সাতরা গ্রামের মৃত উসমান মিয়ার পুত্র।

Manual5 Ad Code

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষি জমির ওপর দিয়ে দীর্ঘদিনের জরাজীর্ণ খুঁটি ও বিদ্যুৎ সঞ্চালন লাইনের মাধ্যমে সাতরা গ্রামে বিদ্যুৎ সংযোগ চলছিলো। আবাছ মিয়া শনিবার দুপুরে বাড়ির পাশে ধান ক্ষেতে কাজ করতে যান। এ সময় ক্ষেতের ওপর ছিঁড়ে পড়া জরাজীর্ণ সঞ্চালন লাইনে জড়িয়ে পড়ে মৃত্যু হয়। বিকেল সাড়ে ৪টার দিকে গোপাল দাস নামে স্থানীয় এক বৈদ্যুতিক শ্রমিক ক্ষেতের উপর ছিঁড়ে পড়া সঞ্চালন লাইনটি মেরামত করতে যান। সেখানে গিয়ে ধানক্ষেতের মাঝে আবাছের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকার মানুষকে জানান। পরে স্থানীয়রা ধান ক্ষেত থেকে আবাছের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিদ্যুৎ বিভাগদীর্ঘদিনের পুরাতন ও জরাজীর্ণ খুঁটি এবং বিদ্যুৎ লাইন সংস্কার না করায় এ দুর্ঘটনা ঘটেছে।

 

কুলাউড়া বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. মফিজ উদ্দিন তালুকদার বলেন, বিকেলে ব্রাহ্মণবাজারের সাতরা গ্রামে ধান ক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে শুনেছি। খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের লোক সেখানে গিয়ে জমিতে পড়ে থাকা সঞ্চালন লাইন মেরামত করেছেন।

 

Manual4 Ad Code

বিদ্যুৎ বিভাগের গাফিলতি অভিযোগের বিষয়ে জানতে চাইলে মফিজ উদ্দিন তালুকদার বলেন, জরাজীর্ণ লাইন ও খুঁটি সংস্কারের কাজ চলমান রয়েছে। পর্যায়ক্রমে সব জরাজীর্ণ লাইন ও খুঁটি সংস্কার হবে।

 

Manual7 Ad Code

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় বলেন, শনিবার সন্ধ্যায় খবর পেয়ে নিহত আবাছ মিয়ার বাড়িতে পুলিশ পাঠিয়েছিলাম। তাঁর পরিবারের কেউ অভিযোগ দিতে অসম্মতি জানান।

Manual1 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code