কুলাউড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেলো নারীর

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৫

কুলাউড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেলো নারীর

Manual1 Ad Code

গ্রেপ্তার সোহাগ মিয়া। ছবি: সংগৃহীত

Manual7 Ad Code


মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার কুলাউড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হামলায় নাজমা বেগম (৪০) নামে এক নারী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

Manual8 Ad Code

নিহত নাজমা পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর এলাকার ফখরু মিয়ার স্ত্রী। এর আগে শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর এলাকায় ঘটনাটি ঘটে।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

এ ঘটনার সাথে জড়িত সোহাগ মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রোববার (১৯ জানুয়ারি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি নিহতের স্বজনদের পরিবারের বরাত দিয়ে জানান, প্রায় বছরখানেক আগে রাজনগর এলাকার বাসিন্দা সোহাগ মিয়া ব্যবসায়িক কাজের জন্য কয়েকমাসের কথা বলে নাজমার কাছ থেকে ৭ লাখ টাকা ধার নেন। মাসের পর মাস পেরিয়ে গেলেও নাজমার পাওনা টাকা ফেরত দেননি তিনি। পরে বিষয়টি নিয়ে এলাকায় বৈঠক হলে শুক্রবার (১৭ জানুয়ারি) নাজমার টাকা তিনি ফেরত দিবেন বলে উপস্থিতদের আশ্বস্ত করেন।

 

ওসি আরও জানান, শুক্রবার সন্ধ্যার পর নাজমা সোহাগের বাড়িতে গিয়ে টাকা চাইলে তাকে কিল-ঘুষি মেরে আহত করেন সোহাগ। শনিবার সকালে নাজমার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নাজমাকে মৃত ঘোষণা করেন।

 

রোববার সকালে নাজমার মরদেহ ময়নাতদন্তে ও গ্রেপ্তার সোহাগ মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code