কুলাউড়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ৪

প্রকাশিত: ২:০২ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০১৯

কুলাউড়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ৪

Manual2 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পাগলা কুকুরের কামড়ে স্কুলের ৩ শিশু শিক্ষার্থীসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) বিকালে উপজেলার পৌর ইউনিয়নের বনগাঁও, করেরগ্রাম, বালিচিরি, সৈয়দপুর এলাকায় এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

স্থানীয়রা জানায়, উপজেলার পৌর ইউনিয়নের বনগাঁও, করেরগ্রাম, বালিচিরি, সৈয়দপুর এলাকায় একটি পাগলা কুকুর আক্রমণ চালিয়ে ৪ জনকে গুরুতর আহত করে।

Manual3 Ad Code

আহতরা হলেন- বনগাঁও গ্রামের শরীফ মিয়ার স্ত্রী আছিয়া বেগম (৪০), আব্দুর রশীদের ছেলে মারওয়ার ইসলাম সিহাম (১০), মাহবুব মিয়ার ছেলে মেহেদী হাসান (১০) ও কামাল মিয়ার ছেলে রিয়াদ মিয়া (৮)। আহত তিন শিশু স্থানীয় আলাউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম, ২য় ও ৩য় শ্রেণির ছাত্র। পাগলা কুকুর আহত ওই ৪ জনের হাত, ঠোঁট ও পায়ে আঘাত করে।

Manual7 Ad Code

পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের অবস্থা অবনতি হয়। পরে তাদের ৪ জনকেই উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর পাঠানো হয়। এদিকে স্থানীয় লোকজন ওই পাগলা কুকুরকে পিঠিয়ে হত্যা করে ফেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা নুরুল হক।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code