সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৩ পূর্বাহ্ণ, মে ১২, ২০২১
মৌলভীবাজার প্রতিনিধি : জেলার কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আসুক আহমদ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ মে) সকাল ৭টার দিকে দুর্ঘটনায় নিহত হন তিনি। নিহত আসুক আহমদ জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই প্রবাসী বড় ভাই মাসুক আহমদকে আনতে যান ছোট ভাই আসুক আহমদ।
মঙ্গলবার সকাল ৭টার দিকে প্রাইভেটকার নিয়ে ঢাকা থেকে জুড়ী ফেরার পথে কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের সুলতানপুর এলাকায় গাড়িটি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায়।
পরে স্থানীয়রা মাসুক আহমদ, আসুক আহমদ ও গাড়ি চালককে উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক আসুক আহমদকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, নিহত আসুক আহমদের লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি