কুলাউড়ায় বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

প্রকাশিত: ২:২৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০১৯

কুলাউড়ায় বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

Manual5 Ad Code

মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক সড়কে বেপরোয়া বাসের চাপায় মো. শহীদুর রহমান শহীদ (৪২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

Manual3 Ad Code

সোমবার (০৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার মিশন এলাকায়এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শহীদুর রহমান উপজেলার কাদিপুর ইউনিয়নের কৌলারশী গ্রামের মৃত মন্তাজ আলীর পুত্র। এ ঘটনায় পুলিশ বাসটিকে অাটক করলেও বাস চালককে আটক করতে পারেনি।

Manual6 Ad Code

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে শহীদুর রহমান মোটরসাইকেলযোগে কুলাউড়া ফেরার পথে উপজেলার ব্রাহ্মণবাজার মিশন এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা কুলাউড়াগামী একটি দ্রুতগতির বাস (সিলেট-জ-০৫-০০১০) তাকে চাপা দেয়। এসময় স্থানীয়রা বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। শহীদকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত সোয়া ৯টার দিকে তাঁর লাশ কুলাউড়া থানায় নিয়ে আসা হয়।

Manual7 Ad Code

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বাস আটক করা হয়েছে। চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে। লাশ ময়তদন্তের ব্যাপারে এই মুহূর্তে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code