সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০
মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ার আলীনগর সীমান্ত ফাঁড়ির বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যদের গুলিতে বদরুল ইসলাম নামের এক চোরাকারবারি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর রাতে হাজীপুরের নির্মাণাধীন রাজাপুর ব্রিজ এলাকায় বিজিবির গুলিতে তিনি নিহত হন। এ সময় চোরাকারবারিদের কাছ থেকে ২ লাখ পিছ ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করেছে বিজিবি।
নিহত বদরুল উপজেলার হাজীপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের আত্তর আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া উপজেলার ৪৬ বিজিবি আলীনগর ক্যাম্পের কোম্পানি কামান্ডার সুবেদার মো. আব্দুল কাদির।
কোম্পানি কামান্ডার সুবেদার মো. আব্দুল কাদির জানান, ভারত থেকে চোরাকারবারিরা নাসির বিড়ি নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এমন খবর পেয়ে বিজিবি আগে থেকেই ঘটনাস্থলে ওঁৎ পেতে বসেছিল। ভারতীয় নাসির বিড়ির নৌকা বোঝাই করে মনু নদীর এপার থেকে ওপারে নিয়ে যাওয়ার সময় বিজিবি বাঁশি বাজালে চোরাকারবারিরা পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা যখন বিড়ি একত্র করছিলেন তখনই চোরা কারবারিরা ৩০/৩৫ জন সংঘবদ্ধ হয়ে বিড়ির দুটি বস্তা ছিনিয়ে নেন। এরপর বিজিবির ওপর দা দিয়ে হামলা চালায়। তখন বিজিবির এক সৈনিক গুলি করেন। এতে ঘটনাস্থলে বিজিবির গুলিতে চোরাকারবারি বদরুল নিহত হয়।
Design and developed by ওয়েব হোম বিডি