সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২১
নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের কুলাউড়া থেকে বিপুল পরিমাণ জাল নোটসহ সাদেক আলী (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) দুপুর ২টায় এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০৮ ডিসেম্বর) অভিযান চালিয়ে রাত সাড়ে ১১টায় কুলাউড়া থানাধীন ১০ নং হাজীপুর ইউপিস্থ পীরেরবাজার থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প)’র একটি আভিযানিক দল। এসময় তার কাছ থেকে ১ লাখ ৬০ হাজার ৯শ’ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার সাদেক আলী (২৯) কুলাউড়া থানাধীন বিলেরপাড় গ্রামের তজুম্মুল আলীর ছেলে।
পরে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে জব্দকৃত জাল নোটসহ কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান মিডিয়া কর্মকর্তা মাহফুজ।
Design and developed by ওয়েব হোম বিডি